enjourme banner
International Journal of Diverse Discourses

মসলার যুদ্ধ: ভারতবর্ষে উপনিবেশায়নের আখ্যান

Author(s): ড. রিষিণ পরিমল

Publication Date: December 30, 2025


Abstract



সত্যেন সেন একাধারে রাজনীতিক, সংগঠক ও সাহিত্যিক। তাঁর ‘মসলার যুদ্ধ’ ইতিহাস ও স্মৃতিচারণমূলক বর্ণনাধর্মী এক গদ্য রচনা। এ গ্রন্থে পনের ও ষোল শতকের ইউরোপীয় আধিপত্যবাদী শক্তিসমূহ কর্তৃক ভারতবর্ষ ও ভারতবর্ষের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রশান্ত-মহাসাগরীয় দ্বীপপুঞ্জে মসলা-ব্যবসায় আধিপত্য বিস্তারের ঘটনাবলী বর্ণিত হয়েছে। ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে মালাবার অঞ্চলে কালিকট রাজ্য অবস্থিত। মালাবার অঞ্চল ও প্রশান্ত-মহাসাগরীয় দ্বীপগুলোর মসলা কালিকট বন্দর হয়েই ইউরোপের দেশগুলোতে যেতো। পনের শতকের শেষে কালিকটের মসলা-বাণিজ্যের সমৃদ্ধির ইতিকথা ইউরোপের পোর্তুগাল পর্যন্ত পৌঁছেছিল। ফলে পোর্তুগীজ, ডাচ ও ইংরেজ বণিকগণ পর্যায়ক্রমে এ অঞ্চলে মসলার বাণিজ্য করতে আসে এবং ধীরে ধীরে উপনিবেশ গড়ে তোলে। এই গ্রন্থে বিধৃত পোর্তুগীজ, ডাচ এবং ইংরেজদের মসলা-কেন্দ্রিক বাণিজ্য এবং বাণিজ্যে একচেটিয়া আধিপত্য বিস্তারের জন্য দস্যুতা, দাঙ্গা-হাঙ্গামা, যুদ্ধ এমনকি বাণিজ্যের নামে উপনিবেশ স্থাপন প্রভৃতি ঘটনা ইতিহাসের রক্তাক্ত, হিংস্র, বীভৎস, নিষ্ঠুর এক অধ্যায় আমাদের সামনে চিত্রময় করে তোলে। ভারতবর্ষে উপনিবেশায়নের এসব ইতিবৃত্ত ব্যাখ্যা-বিশ্লেষণই এই প্রবন্ধে আলোচ্য।
 



International Journal of Diverse Discourses


We Follow the Guidelines of
USER
JOURNAL CONTENT
Template
Template
Tools
CURRENT INDEXING
JOURNAL METRICS

Acceptance Rate: Not count yet

Time to First Decision: 7 days

Review Time: 75 days

Submission to Acceptance: 82 days

Acceptance to Publication: 8 days

Total Visitors: Auto

Number of Reviewers: 78

Contributing Countries: 11