enjourme banner
International Journal of Diverse Discourses

কবিগান ও রবীন্দ্রনাথ

Author(s): সুবীর ঘোষ

Publication Date: December 30, 2025


Abstract


বাংলা সাহিত্যের জয়যাত্রার সূত্রপাত সংগীত দিয়ে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনরূপে সর্বজন স্বীকৃত  চর্যা-গীতিকা আগে গান, পরে সাহিত্য। এই আদি বাংলা সাহিত্য থেকে আরম্ভ করে বর্তমান সময় পর্যন্ত অবিচ্ছিন্ন সাহিত্যধারার সিংহভাগ জুড়েই রয়ে গেছে সমাজের অন্ত্যেবাসী মানুষজনের জীবন সংগ্রাম ও জীবনচর্যার বহু বিচিত্র আখ্যান। অন্ত্যজ শ্রেণির মানুষজনই যে সাহিত্যের সর্বাধিক জায়গা অধিকার করে আছে, তাই নয়- অনেকক্ষেত্রে সাহিত্যকে চালনাও করেছে অন্ত্যজ শ্রেণির মানুষজন। কেননা অভিজাত সাহিত্যের পাশাপাশি লোকসাহিত্যেও যে ধারা সমান্তরাল ভাবে ক্রিয়াশীল, তাকে সম্পূর্ণভাবেই লালন করে চলেছে তথাকথিত পল্লিবাংলার অখ্যাত অপাংক্তেয় মানুষজন। কিন্তু লোকশিল্পীর তকমাটুকু ছাড়া সাহিত্যের আঙিনায় তাঁদের তেমন কোনো কদর নেই। সেই লোকশিল্পীদেরই অন্যতম হলেন কবিওয়ালারা। কবিওয়ালা যে গান গায়, তাকে কবিগান বলা হয়। কবিগান অখÐ বাংলাদেশের এক বিশিষ্ট সংগীতধারা। ভারতচন্দ্র পরবর্তীকালে সাহিত্যক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা পূরণে কাব্য ও সংগীতধারা রাজসভা থেকে নেমে এসে নানা রূপ পরিগ্রহ করে জনসমাজে ছড়িয়ে পড়ে। ‘জনসাহিত্য’ নামে একটি নতুন শাখার সৃষ্টিও এই সময় থেকেই শুরু হতে দেখা যায়। কেননা সাহিত্য তখন জনসাধারণের দরবারে উপস্থিত। তাই কবিওয়ালারাও রাজা বা পাÐিতসমাজের প্রশংসাপত্রের প্রত্যাশী না হয়ে, বরং গণদেবতার আশীর্বাদ ও ‘বাহবা’র প্রত্যাশী হলেন। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় তিনশো বছর ধরে জনমনোরঞ্জনের গুরুদায়িত্ব পালন করে কবিগান তাই আজও সমানভাবে বহমান। তবে সেই ধারা বর্তমানে যথেষ্টই ক্ষীণ ও অচিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না।



International Journal of Diverse Discourses


We Follow the Guidelines of
USER
JOURNAL CONTENT
Template
Template
Tools
CURRENT INDEXING
JOURNAL METRICS

Acceptance Rate: Not count yet

Time to First Decision: 7 days

Review Time: 75 days

Submission to Acceptance: 82 days

Acceptance to Publication: 8 days

Total Visitors: Auto

Number of Reviewers: 78

Contributing Countries: 11