International Journal of Diverse Discourses
রবীন্দ্র-উপন্যাস: নারীর প্রগতি, নারীর অধিকার
Author(s): Dr. Md. Manzur Rahman
Publication Date: March 12, 2024
Abstract
পৃথিবীর সকল দেশের সমাজেই নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আধুনিক-পূর্ব
যুগের সাহিত্যেও নারীচরিত্রের ভূমিকা ছিল। সমাজে নারীর স্থান নিয়ে
পৃথিবীর মহৎ চিন্তকদের মতো রবীন্দ্রনাথও ভেবেছেন। তাঁর সৃষ্টির মধ্যে
তাই বিবিধ ধারায় প্রকাশিত হয়েছে নারীর প্রেম, বৈভব, পরাভব, ব্যর্থতা,
মুক্তি, অধিকার ও প্রগতি। তিনি উপন্যাসে বিধবা, সধবা, প্রণয়ি, খল
ইত্যাদি ভূমিকায় নারীর জীবনাচরণের কথা, অর্থাৎ তার চাওয়া-পাওয়া,
আনন্দ-বেদনা, দ্রোহ-বিদ্রোহ, বাদ-প্রতিবাদ, প্রগতি ও অধিকার চেতনার
কথা সমাজবাস্তবতা ও আধুনিকতার নিরিখে তুলে ধরেছেন। সত্য-শিব
সুন্দরের পূজারী উদার মানবতার প্রতীক রবীন্দ্রনাথ নারীকে আপন ভাগ্য
জয় করে নেবার অধিকার বিধাতাপুরুষের কাছে প্রার্থনা করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির পরিমÐলে নারীদের দেখেছেন, দেখেছেন বাইরের
জগতে আত্মপ্রতিষ্ঠায় সক্ষম নারীদের। তাঁর স্বাভাবিক মানবিক যে মনটি
ছিল, যে অপরিমিত সহানুভূতি ছিল, তা দিয়ে এ সমাজে নারীর হেয় ও
অপমানিত অবস্থানকে তিনি চিহ্নিত করেছেন। আর করেছেন বলেই
রবীন্দ্রনাথের উপন্যাসে আমরা ঊনবিংশ-বিংশ শতাব্দী ধরে শিক্ষা-সংস্কৃতির
ক্ষেত্রে, ধ্যান-ধারণা ও চিন্তা বিকাশের ক্ষেত্রে, মানবিকতাবোধের ক্ষেত্রে
নারী সমাজের অগ্রগতি ও জাগরণের পরিচয় পাই। রবীন্দ্র উপন্যাসে নারী
উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। রবীন্দ্র-সৃষ্ট নারীর বিবিধ চারিত্রিক
বৈশিষ্ট্যের মধ্যে আমরা কেবল নারীর প্রগতি ও অধিকার চেতনার প্রসঙ্গটিই
এ প্রবন্ধে উপস্থাপন করতে চেয়েছি।
USER
QUICK Link
JOURNAL CONTENT
Keywords
Linguistics , Literature , Education , Psychology , Sociology , Philosophy , Dramatics , Cultural Studies , History
Information
JOURNAL METRICS
Acceptance Rate: Not count yet
Time to First Decision: 7 days
Review Time: 75 days
Submission to Acceptance: 82 days
Acceptance to Publication: 8 days
Total Visitors: Auto
Number of Reviewers: 78
Contributing Countries: 11
















